Main Menu

নবীনগরে হরিভক্তি যুবসভার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি এবাদুল করিম বুলবুল

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী যুবসভার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ মো.এবাদুল করিম বুলবুল। গতকাল বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) বিকেলে নবীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শ্রীশ্রী হরিভক্তি প্রচারিনী যুবসভার আয়োজিত অনুষ্ঠানে পথচারী দুস্তদের মাঝে কম্বল তুলে দেন এবং হরিভক্তি যুবসভার উদ্যোগকে স্বাগত জানান এবং তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় হরিভক্তি যুবসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নবীনগর উপজেলা ছাত্রলীগ নেতা সুমিত চক্রবর্তী পরিচালনায় উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, পৌর আওয়ামীলীগ নেতা শামীম রেজা, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সাইদ, নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগে সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উল্লাহ, সুব্রত সাহা, অশোক চক্রবর্তী, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য শুভ চক্রবর্ত্তী শুভেন্দু, ছাত্রনেতা উজ্জ্বল চৌধুরী, সুশান্ত দাস প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares