Main Menu

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বেচ্ছা সেবকলীগের প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। আজ বুধবার সকালে নবীনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পরে আওয়ামীলগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ নেতা ও নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস।
উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহব্বায়ক মো. সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব রঞ্জন সাহার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু, মহিলা আওয়ামীলগ নেতৃ নূরনাহার বেগম, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, স্বেচ্ছা সেবকলীগ নেতা অমর ফারুক, সেচ্ছা সেবকলীগ নেতা শাহীন রেজা টিটু, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক আবু সাঈদ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেইক কেটে ও মিষ্ট বিতরণ করে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক লীগের জন্মদিন উদযাপন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares