Main Menu

নবীনগরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ‘শিকড়ে’র নতুন কার্যকরী কমিটি গঠন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ নবীনগর থেকে: মানবতার কল্যানে সৃদ্ধ হোক মনুষত্ব’এ শ্লোগান কন্ঠে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০১১ সালের দিকে আত্মপ্রকাশ ঘটেছিল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিকড়ে’র। বিভিন্ন সময়ে সামাজিক অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার ছিল উক্ত সংগঠনের কর্মীরা। গতকাল শুক্রবার (২৭/৪) সন্ধ্যায় ওই সংগঠনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নবীনগর পৌর শহরে অবস্থিত মের্সাস খান এন্টারপ্রাইজ এর অফিস কক্ষে সকল সদস্যের উপস্থিতিতে ৪১ সদস্যের সাধারণ পরিষদ ভোটের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট নতুন এ কার্যকরী কমিটি গঠন করে। চলতি কমিটিতে মো. অলি উল্লাহকে সভাপতি ও এ কে এম রাশেদুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিগত দুই মেয়াদের সভাপতি মো.শাহনূর খাঁন আলমগীর ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান জুয়েলের নেতৃৃত্বে সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে সম্পূর্ন গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করে বিগত কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares