ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাপের কামড়ে বন্যা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৬ই জুলাই) রাতে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। বন্যা আক্তার মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের সাজু মিয়ার মেয়ে।
নিহতের পরিবার জানায়, বন্যা আক্তার রাতের খাবার শেষে বাড়ির টিউবওয়েলে থালা-বাসন ধুতে যায়। ওই সময় পাশের ইটের স্তূপে থাকা একটি সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তার মৃত্যু হয়।



















