Main Menu

নবীনগরে সরকারিভাবে ১৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারিভাবে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের আবেদন কৃত ১৬ জন প্রতিবন্ধীর মাঝে সরকারিভাবে বিনামূল্য এ হুইল চেয়ার বিতরণ করা হয় ।

এ সময় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আহামেদ, মাদকমুক্ত নবীনগর চাই এর সভাপতি কাউসার আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares