Main Menu

নবীনগরে লকডাউন অমান্য করে গরুর বাজার। ভ্রাম্যমান আদালতের জরিমানা

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি সরকারের দেওয়া কঠোর লকডাউন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমৌজা সাপ্তাহিক গরুর বাজার বসার অপরাধে জরিমানা ও গরুর বাজার ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ ৩ আগষ্ট মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশাররফ হোসেন অভিযান চালিয়ে গরুর বাজার ভেঙ্গে দিয়ে হাট বাজার খালি করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মোশারফ হোসেন জানান, সরকার ঘোষিত লকডাউন অমান্য করে সাপ্তাহিক গরুর বাজার বসানোর অপরাধে ৫ টি মামলায় মোট ৯ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ হাট বাজার বন্ধ থাকবে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সঙ্গে ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares