Main Menu

নবীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ফ্রি মেডিকেল ক্যাম্প 

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস টেস্ট সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে নবীনগর উপজেলার যুবদলের নেতাকর্মীরা। রবিবার দুপুরে উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে দেখা যায়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহব্বায়ক এমদাদুল বারী। ইব্রাহীমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আজ্জম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহব্বায়ক আপেল মাহামুদ,  আতিক হাসান, আলতাফ মাহামুদ চৌধুরী, প্রমুখ।
আনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আলমির সরকার ও রক্ত কনিকা বাংলাদেশ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares