Main Menu

নবীনগরে বিপুল পরিমান গাঁজা সহ মাদক সম্রাট হবি গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গতকাল সোমবার দিবাগত রাত সারে ১২টার দিকে বিপুল পরিমান গাঁজা সহ এলাকার চিহ্নত মাদক সম্রাট কবির হোসেন ওরফে হবি (৬০) কে আটক করা হয়। তার বিরোদ্ধে নবীনগর থানায় একাধীক মাদকের মামলা চলমান রয়েছে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মহিউদ্দিন সুমন তার সংগীয় ফোর্সসহ নবীনগর পৌরএলাকার ভোলাচং গ্রামে বসবাস কারি মাদক সম্রাট কবির হোসেনের দোকানে অভিযান চালিয়ে পাঁচ বস্তা গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করে।
নবীনগর থানার ইন্সেপেক্টর (তদন্ত) মো. রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবির হোসেন ওরফে হবি এলাকার চিহ্নত মাদক সম্রাট ,তার বিরোদ্ধে থানায় একাধিক মাদকের মামলা চলমান রয়েছে। এছারাও সে মাদকের মামলায় বহুবার জেল খাটা আসামী। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে বিপুল পরিমান মাদক সহ অটক করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares