Main Menu

নবীনগরে বিএনপির মতবিনিময় সভায় পৌর কমিটি নিয়ে উত্তেজনা

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ ,নবীনগর প্রতিনিধি::ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে পৌর বিএনপিথর নবগঠিত দুটি ওয়ার্ড কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে পৌর বিএনপির কাযার্লয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোস্তাক মিয়া। পৌর বিএনপির আহবায়ক গোলাম হোসেন খান টিটোর সভাপতিত্বে  বক্তব্য রাখেন,  জেলা বিএনপির সদস্য আলী আজ্জম, মো  সালাউদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ, উপজেলা বিএনপিথর আহবায়ক এড. এম.এ মান্নান,ওবায়দুল  হক লিটন, নাজমুল  করিম,  সহ আরো অনেকে।
পৌরসভার ৯টি ওয়ার্ডে নবগঠিত কমিটি নিয়ে উপস্থিত অনেক নেতা-কর্মী দ্বি-মত পোষণ করলে এক পযার্য়ে সভায় দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী সকল কমিটি করা হবে এবং কাউন্সিলের মাধ্যমে পৌর বিএনপিথর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের কথা জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares