Main Menu

নবীনগরে বজ্রপাতে এক  শ্রমিকের মৃত্যু!

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে নিহত হয়েছেন নৌকাতে শ্রমিক হিসেবে কর্মরত এক যুবক। নিহতের নাম মাহাবুব মিয়া (২৫)। সে নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের ছোট শিকানিকা গ্রামের হতদরিদ্র শাহ জালাল মিয়ার ছেলে।
জানা যায়,রবিবার দুপুরে পৌর এলাকার  কোনাঘাট বাজারের সামনে থেকে বৃষ্টির পর বালি বোঝায় করে রছুল্লাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।  তখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে।এরই মধ্যে ভোলাচং দাসপাড়ার সামনে আসলে হঠাৎ বজ্রপাত নৌকার মাস্তুলে ধরা মাহাবুব মিয়ার উপর পরলে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়।
এসময় তার মাথার উপর ছাতা ধরে রাখা আরেক শ্রমিক আলাল ও ইঞ্জিনের কাছে বসে থাকা শাহিন আহত হন।
আহত দুজনকে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়।
পরে নিহত মাহবুব মিয়ার লাশ তার নিজ এলাকায় ৯টায় দশমৌজা ঈদগাহ ময়দানে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares