Main Menu

নবীনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপনের সঞ্চালনায়, বক্তব্য রাখেরন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সেচ্ছা সেবকলীগের আহ্বায়ক মো. সালাউদ্দিন বাবু, সেচ্ছাসেবকলীগ নেতা রঞ্জন কুমার সাহা, মো. শাহিন রেজা টিটু, সোরয়ারদী চৌধুরী, হাজি সাইফুল, ছাত্রলীগ নেতা তুশার সহ আরো অনেকেই। পরে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বিশেষ মোনাজাত পাঠ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares