Main Menu

নবীনগরে পুত্র হত্যার দায় স্বীকার- ঘাতক পিতা আটক

[Web-Dorado_Zoom]

npsপ্রতিনিধি:: নবীনগরে পুত্র হত্যার দায়ে ঘাতক পিতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৯/১) নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সোঃ শাজাহান মিয়া (৫৫) নামে ওই ঘাতক পিতা নিজের হাতে পুত্র সন্তানকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করেছে বলে এলাকাবাসী সুত্র জানায়।
থানা সুত্র জানায়, শনিবার (০৭/০১) আনুমানিক সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শাজাহান মিয়ার শিশু ছেলে মোঃ মুজাহিদ (১০) কে হত্যা করা হয়। ঘটনার পরেরদিন মুজাহিদ এর মৃতদেহ কুড়িঘর ঈদগাহ সংলগ্ন কবরস্থানের উত্তর পাশের বিলের মধ্যে পাওয়া যায়।
নিহতের পারিবারিক সুত্র জানায়, ঘটনার আগের দিন অর্থ্যাৎ (০৬/০১) শুক্রবার সকাল দশটার দিকে মৃত মুজাহিদ এর মাতা শাহানা বেগম তার খালার বাড়ী চিলিকুট বেড়াইতে যান। ওইদিন মুজাহিদ ও তার পিতা বাড়ীতে ছিল।
মুজাহিদ এর মা ছেলের মৃত্যুর সংবাদ শুনে চিলিকুট থেকে ফিরে স্বামী শাজাহান মিয়াকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেম সহ এলাকার লোকজনদের নিকট তার শিশু ছেলে মুজাহিদ (১০) কে গলায় রশি দ্বারা পেচিয়ে এবং শক্ত মাটির ঢেলা দিয়ে মাথায় ও মুখে আঘাত করে খুন করে মর্মে স্বীকার করে।
এ ঘটনায় মৃত মুজাহিদ এর মাতা মোসাঃ শাহানা বেগম বাদী হয়ে তার স্বামী (হত্যাকারী) মোঃ শাজাহান মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত এজাহার দায়ের করলে হত্যাকারীর বিরুদ্ধে একটি খু্নের মামলা দায়ের হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মেজবাহ উদ্দিন আহম্মেদ ঘাতক পিতাকে আটক করে হাজতে পাঠায়। উল্ল্যেখ্য, ওই ঘাতক পিতার বিরুদ্ধে আগেও নিজের সন্তানকে খুন করার অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী সুত্র জানিয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares