Main Menu

নবীনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি  ::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা,রেলী ও মানববন্ধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডাকবাংলো প্রাঙ্গণে একটি র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকারের  সভাপতিত্বে আলোচনা সভা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, হোপের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, মাহবুব আলম লিটন,দ্রুপক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, যুবলীগের সভাপতি সামছ আলম, মিসেস আমেনা খাতুন, মাওলানা আব্দুল মতিন, আব্বাস উদ্দিন হেলাল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দুর্নীতি থেকে দূরে থেকে দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares