Main Menu

নবীনগরে নববধূ’র ঝুলন্ত লাশ উদ্ধার!

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর গ্রামে সোনিয়া নামে এক নববধূর গলায় ফাঁস লাগানো মৃতদেহ গতকাল রাতে উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীঘর গ্রামের জামাল মিয়ার ছেলে দিনমজুর সুজন মিয়া প্রেম করে গত ৯ মাস আগে একই উপজেলার বাইশমৌজা এলাকার চারগাঁছ গ্রামের সানিয়া আক্তার (১৮) কে প্রেম করে বিয়ে করে।
পরিবারের লোকজন জানায়, মাটিকাটা’র শ্রমিক সুজন মিয়া গতকাল ১৭ অক্টোবর শনিবার রাতে ভাত খাবার পর বাড়ির পার্শ্ববর্তী ঘাটে বাঁধা নৌকা দেখতে যায়। ঘন্টা খানেক পরে বাড়ি ফিরে সোনিয়াকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।তড়িগড়ি করে পরিবারের সদস্যরা সোনিয়াকে ফাঁস কেটে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করলেও এরই মধ্যে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। তবে সোনিয়ার পিতা-মাতা’র দাবী তার মেয়েকে হত্যা করে লাশ ঝুঁলিয়ে রেখেছে স্বামীর বাড়ির লোকজন। এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট এস আই মোজাম্মেল হক জানান, মৃত্য সোনিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অভিমান থেকে এমনটা হতে পারে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares