Main Menu

নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত:: চ্যাম্পিয়ন নবীনগর পৌরসভা

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে নবীনগর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান। উপজেলার রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলি আকবর, নবীনগর পৌর সভার কাউন্সিল গনিচান মকসুদ, কাউন্সিল দাউদ আলম শ্যামল, আওয়ামী লীগ নেতা পিন্টু ভদ্র, কমিউনিস্ট পার্টির সভাপতি মো. ইসাক, উপজেরা যুবলীগের সভাপতি সামস আলম, শিক্ষক আব্দুর রহিম সাগর, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ আরো অনেকেই।

এসময় উত্তেজনাপূর্ণ খেলাটিতে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ এ ড্র হয়। পরবর্তীতে ট্রাইবেকারে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়ন একাদশের সাথে ৪-১ গোলের ব্যবধানে নবীনগর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ান হয় । এদিকে জয়লাভের পর নবীনগর পৌরসভার সম্মানিত অভিভাবক মাননীয় মেয়র এড. শিব শংকর দাস সকল খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, পৌর-পরিষদ ও সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে সকলকে মিষ্টি মুখ করান। উক্ত বিজয় মাননীয় মেয়র মহোদয় পৌরবাসীকে উৎসর্গ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares