Main Menu

নবীনগরে চোরাই গরুসহ চোর আটক

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে ৬টি চোরাই গরুসহ আব্দুল্লাহ (৫০)নামে এক গরুচোরকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার শ্রীঘর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন গ্রামে

রাতের আঁধারে একের পর এক গরু চুরির ঘটনা ঘটনা সংঘটিত হচ্ছে। এ ঘটনায় চরম আতঙ্কিত সাধারণ খেটে খাওয়া গেরস্ত ও খামারিরা।

এরই মধ্যে গত কয়েকদিন আগে উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের মেজবাহ উদ্দিন নামক এক দরিদ্র পরিবারে সর্বশেষ সম্বল ৬টি গরু চুরি হলে সেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করে।

এর প্রেক্ষিতে উপজেলার শ্রীঘর গ্রামের বাসিন্দা আবদুল্লাহ নামে এক প্রভাবশালী চোর চক্রের সদস্যের বাড়িতে সন্দেহজনক আচরণ করায় গত ১৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি টিম হানা দিয়ে ৬ টি চোরাই গরু সহ তার সাথে জড়িত আবদুল্লাহকে আটক করেন।

পুলিশ আব্দুল্লাহর বিলাসবহুল বাড়ির পেছনের দিকে গুপ্ত একটি গোয়ালঘর থেকে এই ৬টি গরু উদ্ধার করেন।

সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এই আবদুল্লাহ এলাকায় একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সঙ্গে সক্রিয় থেকে অসংখ্য গরু চুরি করিয়েছেন। তার এসব অপকর্মের বিরুদ্ধে কেউ ভয়েও কথা বলেনা।

এদিকে এলাকাবাসী আরো জানান,আটককৃত গরুচোর আব্দুল্লাহ নিজেকে ভালো মানুষ হিসেবে জাহির করে তার অপকর্ম চালিয়ে যেতে জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্যে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে আপেল মার্কায় নির্বাচন করেছিলেন। যদিও নির্বাচনে সে পাশ করেন নি।

এবিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত)সজল কান্তি দাস বলেন, গত ১১ মার্চ ৫টি গরু চুরির ঘটনায় নবীনগর থানায় একটি এজাহার দায়ের হয়। সেই আলোকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আবদুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে চোরাই যাওয়া ৬টি গরু উদ্ধার করি। তার সাথে আর কে কে জড়িত এই চুরির ঘটনায় সবকিছু খুঁজে বের করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares