নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে পারিবারিক কলাহের জের ধরে অভিমানে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
সে নাছিরাবাদ গ্রামের হুসেন মিয়ার মেয়ে শারমিন আক্তার(১৮) সে সলিমগঞ্জ ড্রিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
জানা যায়,পারিবারিক কলাহের জেরে গতকাল রাতে কোনো এক সময় শারমিন ঘরের তিরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে পরিবারের লোকজন ডাকা ডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে শারমিনের ঝুলন্ত দেহ দেখতে পায়।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল নিহতের লাশ উদ্ধার করে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
« বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জহিরুল হক খান বীরপ্রতীক এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (Previous News)
(Next News) নবীনগরে বিদ্যুৎ স্পর্শে নিহত-১ »



















