Main Menu

নবীনগরে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

[Web-Dorado_Zoom]



মিঠু সূত্রধর পলাশ : সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে নবীনগর উপজেলায় কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার কৃষকদের মাঝে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। চলতি মৌসুমে মোট ৫১৯৫ জন কৃষকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার দেওয়া হবে। এরমধ্যে সরিষা ৩৫০০ জন, বোরো ধান ১২০০ জন, গম ২০০ জন, মসুর ১৫৫ জন, সূর্যমুখী ৭০ জন, বাদাম ৭০ জন কৃষক।

উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল চন্দ্র দত্তের উপস্থাপনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: জাহাঙ্গীর আলম লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণোদনার ফলে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফলন বৃদ্ধি ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনে আরও উৎসাহিত হবেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares