Main Menu

নবীনগরে এমপির দেয়া পিপিই , হ্যান্ডগ্লাপস, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে  মাঠ পর্যায়ে নিরাপদে কাজ করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এমপি এবাদুল করিম বুলবুল এর পক্ষ থেকে নবীনগর সদর হাসপাতালের চিকিৎসক,নার্স, স্বাস্থ্য কর্মী, উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী সহ স্থানীয় সাংবাদিকদের মাঝে ১৭৫ পিস পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), হ্যান্ডগ্লাপস ১১শত, মাস্ক ৮৫০ পিস, স্যানিটাইজার ১ হাজার ৮ পিস বিতরণ করা হয়েছে।

শনিবার ২৮ মার্চ বিকেলে নবীনগর উপজেলা পরিষদ কার্যালয়ে এবাদুল করিম বুলবুল এর পক্ষ থেকে এ পিপিই বিতরণ করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জাৃন , নবীনগর থানার অফিসার্স ইনচার্জ রনোজিত রায়, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক , আওয়ামীলীগ নেতা এডভোকেট সুজিত কুমার দেব, জহির উদ্দিন শাহান , নাসির উদ্দিন , ৩ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর গনিচান মোকসুদ সহ উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares