Main Menu

নবীনগরে এক প্রবাসীর পক্ষ থেকে পাঁচশতাধিক অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের কৃতি সন্তান, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদি নামে এক প্রবাসির ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবছরের ন্যায় এবারো পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ২ এপ্রিল রোজ মঙ্গলবার উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সৌদি আরব প্রবাসি দানবীর  শেখ সাদির  নিজ বাড়িতে এই নগদ অর্থ সহায়তা বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু মোসা, ইউপি সদস্য মোঃ মন মিয়া, সাবেক মেম্বার ইব্রাহিম মিয়া, মোঃ মানিক মিয়া, রইস মিয়া, সফর আলী, সাহের আলী, শাহ আলম, দুলাল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দানবীর শেখ সাদির আত্মীয় স্বজনেরা উপস্থিত ছিলেন।
এ সময় মুঠোয় ফোনে সৌদি আরব থেকে শেখ সাদি জানান, প্রতি বছরের ন্যায় এবারও  সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান ও ঈদ কে সামনে রেখে এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি যেন সবসময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি।
এ সময় দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares