Main Menu

নবীনগরে এক পথচারিকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুক্রবার রাতে জাহাঙ্গীর মিয়া (৫৫) নামে এক পথচারিকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। সে উপজেলার বাড্ডা গ্রামের লিল মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে জাহাঙ্গীর মিয়া উপজেলার কাদৈর- কুড়িনাল সড়কে দিয়ে বাড়ি যাওয়ার পথিমধ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে কাঁদায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত ১০টায় নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
নবীনগর থানা সূত্রে জানা যায়,এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares