Main Menu

নবীনগরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে তানজিনা আক্তার (১৯) নামে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার কনিকারা গ্রামের মো. মামুনের স্ত্রী ও একই গ্রামের মামুন মিয়ার মেয়ে। আজ (০৪আগষ্ট) মঙ্গলবার আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার কনিকারা গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিকুর রহমান জানান, আজ মঙ্গলবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধু তানজিনা অক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কি কারনে আত্মহত্যা করেছে সেটা আমার জানা নাই। শুনলাম গতকাল সোমবার মেয়েটির বাবার বাড়ি থেকে স্বামির বাড়িতে আসেন এবং আজ সকালে তানজিনার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে,পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, আত্মহত্যার ঘটনার পর আজ (৪ আগষ্ট) মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের পরিবারের মাঝে এক সমঝোতা বৈঠক হয়। যে বৈঠকে অত্মহত্যা করা তানজিনার পিতাকে ৩ লক্ষ টাকা দেওয়ার রফা-দফা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, কনিকারা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছিদ্দিকুর রহমান,ইউপি সদস্য আলি আহাম্মদ মেম্বার,সারোয়ার চৌধুরী,মোশারফ চৌধুরী,এরশাদ চৌধুরী,কাইয়ুম সরকার, ছেলের চাচা এরশাদ মিয়া,মেয়ের চাচা কাউছার মিয়াসহ কনিকারা গ্রামের প্রায় ষোল-আনা সর্দারই সে রফাদফায় মিটিংয়ে উপস্থিত ছিলেন।
নবীনগর থানা সূত্রে জাানা যায়, আজ মঙ্গলবার সকাল সারে ৮টার দিকে আমাদের কাছে ফোন আসে । পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয় এবং ওই দিনই দুপুরে লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares