Main Menu

নবীনগরে আসন্ন এসএসসি পরীক্ষার বিষয়ে মতবিনিময় সভা

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত কাল সোমবার (২০/১১)বিকালে আসন্ন এসএসসি পরীক্ষার বিষয়ে সকল প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা সহ প্রধান শিক্ষকবৃন্দ। সভায় পরীক্ষার ফরম ফিলাপের ফি অতিরিক্ত নেওয়ার উপর বিস্তরিত আলোচনা হয়। প্রধান শিক্ষকগন বলেন, অভিভাবক ও ছাত্র-ছাত্রীগন ফি এর ব্যাপারে মিথ্যা অভিযোগ করেছেন। ফি এর বেশী কারো নিকট হতে অতিরিক্ত ফি নেওয়া হয়নি। ফি এর সাথে বকেয়া বেতন নেওয়াকেই অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করা হয়েছে।
ইউএনও সালেহীন তানভীর গাজী সকল প্রধান শিক্ষক কে বলেন,পরীক্ষার ফি এবং বকেয়া বেতন ব্যতিত অতিরিক্ত ফি যদি কেউ আদায় করে থাকেন তাহলে শিক্ষার্থীদের মাঝে ফেরত দিয়ে দেবেন। না হলে এন্টি-করাপসনে পড়বেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares