Main Menu

নবীনগরে আওয়ামীলীগ নেতা কাজি মোর্শেদ হোসেন কামালের শীতবস্ত্র বিতরণ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শীতার্থ মানুষের মানুষের মাঝে ৫ হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ঢাকা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীনগরের কৃতি সন্তান এড. কাজি মোর্শেদ হোসেন কামাল। ব্যাক্তিগত উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে এই শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন আওয়ামীলীগ নেতা কাজি মোর্শেদ হোসেন কামাল। স্থানীয় নেতাকর্মিদের মাধ্যমে উপজেলার ২১টি ইউনিয়নে শতাধিক গ্রামে এই শীতবস্ত্র পাঠানো হয়।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নবীনগর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares