Main Menu

নবীনগরের গৌরনগরে দুই চোখ উপড়ে, জিহবা কেটে গ্রাম্য সর্দারকে খুন

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে সোমবার দিবাগত রাতে মিলন সরকার (৮০) নামে এক প্রবীণ গ্রাম্য সর্দারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্যের জের ধরে প্রতিপক্ষের বিক্ষুব্ধ লোকজন ওই সর্দারের দুই চোখ উপড়ে ফেলে, জিহবা কেটে মধ্যযুগীয় কায়দায় তাকে নৃশংসভাবে খুন করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গৌরনগর গ্রামে দীর্ঘদিন ধরে ‘আজইরা বাড়ি ও সরকার বাড়ি’ নামে দুই গোষ্ঠীর মধ্যে গ্রাম্য আধিপত্য নিয়ে বছরের পর বছর ধরে বিরোধ ও বারবার সংঘর্ষ চলছিল। গ্রাম্য দলাদলি নিয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে মারামারির ঘটনায় স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একাধিক খুনের ঘটনাও ঘটে। এর মধ্যে গত দুই বছরেই চারটি খুনের ঘটনা ঘটে।সোমবার রাতে গৌরনগর গ্রামে অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলে আজইরা বাড়ির সানাউল্লাহ নামের এক যুবক যোগ দিতে গেলে সরকার বাড়ির কয়েকজন তাকে একা পেয়ে বেধড়ক মারধর করে।

এ সংবাদ পেয়ে আজইরা বাড়ির লোকজন উত্তেজিত হয়ে সরকার বাড়ির লোকজনের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় রাত আনুমানিক ১০টার দিকে নিজের জীবন বাঁচাতে সরকার বাড়ির প্রবীণ সর্দার মিলন সরকার পাশের গ্রামে (শ্বশুর বাড়ি) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে পথিমধ্যে একা পেয়ে তার ওপর নৃশংস হামলা চালায় বিক্ষুব্ধ আজইরা বাড়ির লোকজন। এসময় মধ্যযুগীয় কায়দায় মিলন সর্দারের দুটি চোখ উপড়ে ফেলে, জিহবা কেটে, তাকে কুপিয়ে খুন করে আজইরা বাড়ির লোকজন।

এঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। খুনের ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares