Main Menu

নবীনগরের আপামর জনতার উন্নয়নের স্বার্থে সংসদে যেতে চাই::কাজী মামুনূর রশিদ

[Web-Dorado_Zoom]

‘৩০ ডিসেম্বর একটি ভোট চাই, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আপনাদের উন্নয়নের জন্য কথা বলতে চাই। আমার ভাগ্যের পরিবর্তনের জন্য নয়, নবীনগরের আপামর জনতার উন্নয়নের স্বার্থে আমি আপনাদের সমর্থন চাই’।এভাবেই ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাপার প্রার্থী কাজী মো. মামুনূর রশিদ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাপা
আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিজের জন্য ‘লাঙ্গল’ প্রতীকে
ভোট চেয়ে তিনি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্য করে মামুনূর রশিদ বলেন, আপনারা অনেক মানুষকে সংসদে
পাঠিয়েছেন। আমি আপনাদের মানুষ হিসেবে সংসদে গিয়ে আপনাদের উন্নয়নে কাজ
করতে চাই। আমার ভাগ্যের কোনো পরিবর্তন করতে চাই না। আমার প্রধান শক্তি জনগণ। তাদেরকে নিয়েই আমার পথচলা। আমি সবসময় এসব মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে চাই।
আইন-শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটাররা যেন তাদের পছন্দের
প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কোনো ধরণের অরাজকতা- বিশৃঙ্খলা জনগণ বরদাস্ত করবে না।
পরে কর্মী সমাবেশ শেষে নবীনগর উপজেলা সদরে গণসংযোগ চালান মামুনূর রশীদ।
নবীনগর উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক এ.টি.এম আব্দুল্লাহ্ধসঢ়; মাস্টারের সভাপতিত্বে
অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাপা নেতা আবদুল
ওয়াহাব, জেলা জাতীয় যুবসংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, নবীনগর উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক রজব আলী মোল্লা ও সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares