Main Menu

নন্দনপুরে রাস্তা পার হতে গিয়ে পিকআপ চাপায় গৃহবধূর মৃত্যু

[Web-Dorado_Zoom]

কুমিল্লা-সিলেট মহাসড়কে সড়ক পারাপার হতে গিয়ে জয়সন বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়সন ওই ইউনিয়নের দানা মিয়ার স্ত্রী।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন সরকার জানান, রাতে জয়সন বেগম সড়ক পারাপার হয়ে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিলেন। এ সময় জেলা শহরের দিকে আসা একটি দ্রুতগামী পিকআপ জয়সনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার সময় জয়সন মারা যায়। ঘটনারপর ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares