Main Menu

নন্দনপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

[Web-Dorado_Zoom]

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরও দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়।

নিহত ইয়াছিন সুহিলপুর ইউনিয়নের বাকাইল গ্রামের জামাল মিয়ার ছেলে।

দূৃঘটনায় আহত স্বপন মিয়া জানান, বৃহস্পতিবার রাতে বাকাইল বাজার থেকে তারা মোটরসাইকেলে করে নন্দনপুর বাজারে যাচ্ছিল। এসময় ব্রাহ্মণবাড়িয়া মুখি একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মিয়া মারা যায়। পরে স্থানীয়রা আহত স্বপন মিয়া ও দুর্জয়কে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মাইনুল হক জানান, আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares