Main Menu

দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

brahmanaria-protidin-photo

দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন প্রত্রিকার প্রতিনিধি সম্মেলন বুধবার প্রতিদিন কার্যালয় ই-মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিনের সম্পাদক মোহাম্মদ আরজুর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণাবাড়িয়া প্রতিদিন এর নির্বাহী সম্পাদক রিয়াজউদ্দিন জামি, ব্যবস্থাপনা সম্পাদক শিহাবউদ্দিন বিপু, বার্তা সম্পাদক শাহজাহান সাজু, সার্কুলেশন ম্যানেজার আশিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধিদের মধ্যে সরাইলের মোঃ আইয়ুব খান, আশুগঞ্জের হুমায়ুন কবির, কসবার আনোয়ার হোসেন উজ্জল, নাসিরনগরের আব্দুল মজিদ, বিজয়নগরের শামসুল ইসলাম লিটন প্রমুখ।

সম্মেলনের পূর্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, মাইটিভির প্রতিনিধি আ.ফ.ম কাউসার এমরান, সংগ্রামের প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি জালাউদ্দিন রুমি, একুশে টিভির প্রতিনিধি মীর মোঃ শাহীন, এসএটিভির প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ, সবুজ দেশের প্রতিনিধি মোঃ মজিবুর রহমান, নবচেতনার প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, ক্যামেরা পার্সন প্রকাশ লাল দাস, আহসানুল হক নয়ন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এমদাদুল্লাহ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares