Main Menu

দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে দুদকের মানববন্ধন

[Web-Dorado_Zoom]
 ব্রাহ্মণবাড়িয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি জেসমিন খানম।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, প্রফেসর নজীর আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, সমাজের সকল মানুষ সচেতন হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। মানববন্ধনে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের   শিক্ষার্থী, নার্সসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগন  উপস্থিত ছিলেন ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares