Main Menu

দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে সুহিলপুর এলাকাবাসীর মানববন্ধন

[Web-Dorado_Zoom]

m111016
সুহিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেম্বার ইউসুফ মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইয়াছিন মিয়া ও জেলা ছাত্রলীগ নেতা কাজলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র শিকারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে সুহিলপুর কুমিল্লা-সিলেট মহাসড়কে এলাকাবাসীর উদ্যোগে হাজার হাজার নারী পুরুষ এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফখরে আলম চৌধুরী, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ভূইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান রনি, সাজিদুর রহমান দিপন, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাইদুল হক, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী খাইরুল, হামদু মিয়া সর্দার, রহিম আলী, সাবেক মেম্বার মেজবাহুল হক, আবুল হাসেম সর্দার, মহিলা মেম্বার আনোয়ারা বেগম, আব্দুল লতিফ মেম্বার, ইদন মিয়া, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক বকুল মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আরাফাত, ইকবাল মোল্লা, আলী আকবর সর্দার, হারুন সর্দার, আজিজুল হক, কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, শহর ছাত্রলীগের আহবায়ক হিমেল, জীবন, রায়হন, সিদ্দিকুর রহমান, মোঃ ফারুক সর্দার, জাকির হোসেন, আব্দুল মালেক ভূইয়া, শরীফ, মোঃ শফিক প্রমুখ। বক্তারা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares