Main Menu

দাতিয়ারায় দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত, আহত ২, বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ(ভিডিও)

[Web-Dorado_Zoom]

suvo 27-3-16

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত হয়েছে। আজ রবিবার রাত সাড়ে আটটায় শহরের দাতিয়ারা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম আকরাম হোসেন শুভ । এ ঘটনায় তার বাবা আব্দুর রহিম সরকার ও ছোট ভাই শান্ত আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানায়, রাতে বাসায় ফেরার পথে শহরের দাতিয়ারা এলাকায় তিন সশস্ত্র যুবক তাদের গতিরোধ করে এবং শুভকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার বাবা ও ছোট ভাইও আহত হয়। পরে স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষনা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে রাত ১০টা নাগাদ এ হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকা্বাসী। এ সময় তারা দু’টি অটোরিকশা ভাঙচুর করে। এর পরপর কালিবাড়ি মোড় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares