Main Menu

তিন সাংবাদিকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

smsiব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, প্রবীণ সাংবাদিক স.ম সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য চিত্রশিল্পী নিজাম ইসলাম ও মোঃ শাহনেওয়াজ মাস্টারের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গতকাল বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম। সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় তিন সাংবাদিকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, সাবেক সভাপতি মোহাম্মদ মুসা, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, সৈয়দ মোঃ আকরাম, আবদুন নুর, বাদল গুহ, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, তথ্য ও গবেষণা সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম, শাহজাহান সাজু ও গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ।

শোকসভায় প্রয়াত সাংবাদিক নিজাম ইসলামের পুত্র সাফফাত ওয়ালী ও স.ম সিরাজুল ইসলামের পুত্র শুভ তাদের পিতার আত্মার শান্তি কামনায় সকলের দোয়া কামনা করেন। সভায় দোয়া ও মোনাজাত করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী মাওলানা মোবারকুল্লাহ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares