Main Menu

ঢাকা- সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতুতে টোল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

বুধবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির মেড্ডাস্থ কার্যালয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর নামক স্থানে তিতাস নদীর উপর নির্মিত সেতুর টোল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্র“প, ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ বলেন, ঢাকা- সিলেট মহাসড়ক বাংলাদেশের একটি ব্যস্ততম সড়ক। প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে থাকে এই সড়ক দিয়ে। ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকাল সার্ভিসের বাস গাড়িগুলি দিনে ৭-৮ বার এবং স্থানীয় ট্রাক ও ট্যাংকলরীগুলি দিনে ৬-৭ বার উল্লেখিত সেতুর উপর দিয়ে আসা- যাওয়া করে। যার কারণে সেতুতে টোল আদায় কার্যকর হলে আমাদের স্থানীয় পরিবহন ব্যবসায়ীগণ মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। সড়কটিতে ধারণ ক্ষমতার অধিক যানবাহন চলাচল করে ফলে টোল আদায় শুরু হলে সড়ক মারাত্মক যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

বক্তাগণ আরো বলেন, পূর্বেও উল্লেখিত সেতুতে টোল আহরণের করা হতো না ভবিষ্যতেও এই সেতুতে টোল আদায় করার সিদ্ধান্ত বাতিল করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আহবান জানান। উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন জমসেদ। সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ। (প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares