Main Menu

ঈদ বাজার

টিকিট কালোবাজারির কারাদণ্ড

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারী প্রতিরোধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযানের সময় ভ্রাম্যমান আদালত সোহেল মিয়া (২৫) নামে এক টিকিট কালোবাজারিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত সোহেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মৌড়াইল এলাকার ফরিদ মিয়া ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, অভিযান চলাকালে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের চারটি টিকিটসহ সোহেল মিয়া নামে এক কালোবাজারিকে আটক করে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি আরো জানান, গত কয়েকমাস পূর্বে সোহেল মিয়াকে টিকিট কালোবাজারীর অভিযোগে এক মাসের সাজা দেয়া হয়। এবারও তাকে আবার হাতেনাতে ধরা হয়েছে.

এসময় রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান ও স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares