Main Menu

জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা পেলেন অ্যাডভোকেট লোকমান হোসেন

[Web-Dorado_Zoom]

জনতাই পুলিশ -পুলিশই জনতা এ মুলমন্ত্রে পুলিশ-জনতার সেতু বন্ধনে সমাজে মাদক সন্ত্রাস ও অপরাধ মুলক কাজ প্রতিরোধে জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য হিসেবে সক্রিয় অবদানের জন্য এ বছর শ্রেষ্ঠ কমিউনিটিং পুলিশিং সম্মাননা পেয়েছেন আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন।

কমিউনিটি পুলিশিং এর প্রবর্তক বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বিপিএম পিপিএম কর্তৃক প্রদত্ত এ সম্মাননা তিনি অর্জন করেছেন।

সংশিষ্ট সুত্রে জানায়, কমিউনিটি পুলিশিং-ডে উপজেলা ব্রাহ্মণবাড়িয়া গত ২৮ অক্টোবর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে অনুষ্ঠিত জমকালো সমাবেশে অ্যাডভোকেট লোকমান হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিশেষ অতিথিবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares