Main Menu

জানাজায় লাখো মুসল্লি: এবার সরাইল সার্কেলের এএসপি ও ওসি (তদন্ত) প্রত্যাহার

[Web-Dorado_Zoom]

দেশবরেণ্য আলেম, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজে বিপুল জনসমাগম ঠেকাতে না পারার অভিযোগে এবার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা ও সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হককেও প্রত্যাহার করা হয়েছে।

এর আগে একই অভিযোগে শনিবার সরাইল থানার ওসি সাহাদাত হোসেনকে প্রত্যাহার করে।

রোববার (১৯ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতর থেকে তাদেরকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার রাতে সরাইল থানার ওসি সাহাদাত হোসেনকে প্রত্যাহার করা হয়। জানাজায় জনস্রোত ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় তাকে প্রত্যাহার করা হয়।

শনিবার সকাল ১০ টায় সরাইলের বেড়তলা এলাকার জামিয় রাহমানিয়া মাদরাসা মাঠে দেশ বরেণ্য আলেম জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো লাখো মুসল্লির সমাগম হওয়ায় মাঠে জায়গা না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত দুই কিলোমিটার অংশে নামাজ পড়েন মানুষজন। লকডাউন ভেঙে বিপুল এই জনমাগমের ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় শুরু হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares