Main Menu

জাতীয় শোক দিবস উপলক্ষে নবীনগর প্রেসক্লাবের ব্যাতিক্রমী কর্মসূচি

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বাষির্কী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব এক ব্যাতিক্রমী কর্মসূচি পালন করেছেন। রোববার দুপুরে প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনিরের নেতৃত্বে নবীনগর সরকারী হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীদের ও করোনা ওয়ার্ডে দায়িত্ব পালনকারী নার্সদের মাঝে ফল মুল খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে গিয়ে করোনা আক্রান্ত রোগিদের হাতে ফলমুল খাদ্য সামগ্রী তুলে দেন প্রেসক্লাবের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারী হাসপাতালের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবীবুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। প্রেসক্লাবের এমন মানবিক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতারাসহ বিশিষ্টজনেরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares