Main Menu

জননেতা মাহবুবুল হুদা ভূঞার প্রয়াণ দিবস॥আওয়ামীলীগ,স্মৃতি সংসদ,উচ্চ বিদ্যালয় ও পরিবারের ব্যাপক কর্মসূচী

[Web-Dorado_Zoom]

mahbubul huda

২০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক পৌর চেয়ারম্যান প্রয়াত জননেতা মাহবুবুল হুদা ভূঞার ২৫ তম প্রয়াণ দিবস।দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে জেলা আওয়ামীলীগ,স্মৃতি সংসদ,ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়,মেড্ডা অগ্রনী সংসদ ও পরিবারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।কর্মসূচীর মধ্যে থাকবেন প্রত্যুষে প্রয়াত নেতার কামাউড়াস্থ কবরস্থনে পুষ্পস্তবক,বিশেষ দোয়া,মোনাজাত,সকাল ১০ টায় ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা,বিকালে শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।এছাড়া পরিবারের পক্ষ থেকে এতিমদের মধ্যে খাদ্য বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।এসব কর্মসূচীতে সর্বস্থরের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এবং শুভানুধ্যায়ীদের অংশ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares