Main Menu

চুরি করে বিদ্যুৎ সংযোগ, আবাসিক হোটেল মালিককে জরিমানা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরি করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দায়ে এক আবাসিক হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ অক্টোবর) বিকেলে আখাউড়া পৌর শহরের সড়কবাজার এলাকার ভুঁইয়া আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকরেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের এজিএম মো. সোহানুর রহমানসহ ভ্রাম্যমাণ আদালত; সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এজিএম মো. সোহানুর রহমান জানান, বকেয়া বিল পরিশোধ না করায় কিছুদিন আগে ভুঁইয়া আবাসিক হোটেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু হোটেলের মালিক জসিম উদ্দিন ভুঁইয়া পুনরায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে হোটেলে ব্যবহার করছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় হোটেল মালিক জসিম উদ্দিন ভুঁইয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বকেয়া বিল পরিশোধের পর নিয়ম মেনে পুনরায় সংযোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares