Main Menu

চিত্র সাংবাদিক সুমনের মায়ের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক

[Web-Dorado_Zoom]

sokএটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো অফিসের চিত্র সাংবাদিক সুমন রায়ের মা মঞ্জু রাণী রায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু।

বিবৃতিতে স্বর্গীয় মঞ্জু রানী রায়ের আত্মার চির শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।প্রেস রিলিজ

আজ রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান
রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের উদ্যোগে ধলেশ্বর চৌধুরী কানন আখাউড়া চেকপোষ্টে আজ শুক্রবার বিকাল ২টায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ডাকসু ভিপি, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর মাহ্ফুজা খানম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট সুলতান মাহমুদ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বনিক, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট আকছির এম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের সম্পাদক মোহাম্মদ শওকত চৌধুরী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares