Main Menu

চশমার প্রচারণায় মুখরিত বুধন্তি ইউপি

[Web-Dorado_Zoom]

মো,জিয়াদুল হক বাবুঃ বিজয়নগরের ১ নং বুধন্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ( চশমা) মার্কার আলহাজ্ব কাজী সায়্যিদুল ইসলাম এর প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন গ্রাম।নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকেই তিনি এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন।বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক সৈয়দ কাজী ৯০ দশক হতে এলাকার হতদরিদ্রদের নগদ টাকা, রিক্সা, গরু, ঘর বাড়ি করে দিয়ে সাবলম্বী করে তোলার চেষ্টা করে আসছেন। এছাড়াও তিনি নিজের অর্থ দিয়ে বিভিন্ন রাস্তা নির্মান সহ মসজিদ, মাদ্রাসা নির্মান করেছেন এবং ইসলামপুর ও মেরাশানিতে ২ টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন।এসব উন্নয়ন এগিয়ে নিতে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তিনি এবার চেয়ারম্যান পদে চশমা প্রতিকে প্রার্থী হয়েছেন। তিনি প্রার্থী হয়েই এলাকার মানুষকে নিয়ে বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন এবং ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এলাকা বাসী মনে করেন তিনি নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসী , মাদক, ভূমিদস্যুতা সহ নানা অপকর্ম বন্ধ হবে এবং মানুষ শান্তিতে বাস করতে পারবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares