Main Menu

মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরের সমর্থনে বিশাল নারী সমাবেশে বক্তারা

চলমান উন্নয়ন অব্যাহত রাখতে দলমত-নির্বিশেষে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন

[Web-Dorado_Zoom]

শনিবার সন্ধ্যায় পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মধ্যপাড়ায় খনকার বাড়ি মোড়ে এক নির্বাচনী বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পলি কমল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ লায়লা মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে সাবেক ভিপি জায়েদুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, এম এ মালেক চৌধুরী, এড. গোলাম মহিউদ্দিন স্বপন, রফিকুল ইসলাম, জামাল মিয়া, সাবেক কমিশনার কামাল উদ্দিন, তাপস পাল, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি কবির হোসেন কানু। সভায় বক্তারা বলেন, ভোটাররা এখন অনেক সচেতন। সবাই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উন্নয়ন চান। উন্নয়নের জন্য ক্ষমতার চেইন দরকার। ভোটাররা সেই বিবেচনায় দলমত-নির্বিশেষে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। গত নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মিসেস নায়ার কবির মেয়র নির্বাচিত হয়েছিলেন বলেই পৌরসভার অনেক ভালো ভালো কাজ হয়েছে। আগামী ২৮ তারিখে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থী মিসেস নায়ার কবিরকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হবে। গড়তে হবে আধুনিক পৌরসভা। ভোটের দিন নৌকা মার্কায় ভোট দিয়ে পৌরবাসীর ভাগ্য উন্নয়নে অংশ নিন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares