গণপরিবহন বন্ধের সময়সীমা ১১ এপ্রিল পর্যন্ত বাড়লো
[Web-Dorado_Zoom]
করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে করেছে সরকার।
তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ঔষধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আজ শনিবার (৪ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, পণ্যবাহী যানবাহনে কোনো ধরনের যাত্রী পরিবহন করা যাবে না।
এর আগে, করোনাভাইরাসের বিস্তাররোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।
« সরাইলে মসজিদে জীবাণুনাশক স্প্রে ছিটালো- ব্র্যাক (Previous News)
(Next News) নাসিরনগরে দোকান খোলা ও আড্ডা দেয়ায় ১১ জনকে জরিমানা :: জরিমানার ১ ঘন্টা পর তাদের ত্রাণ সহায়তা প্রদান »



















