Main Menu

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল

[Web-Dorado_Zoom]

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে গণমিছিলটি বের হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেনের নেতৃত্বে বের হওয়া মিছিলে দলটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা অংশ নেন। মিছিলটি জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলটির জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুহাম্মাদ জুনায়েদ হাসান, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক, মুনির হোসাইন ও প্রচার সম্পাদক রোকন উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র জনতা রক্ত দিয়ে দেশ থেকে স্বৈরাচার-ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। এদেশে আর কখনও শেখ হাসিনা ফিরে আসবে না। বাংলাদেশে রাজনীতি করতে হলে মাটি ও মানুষের রাজনীতি করতে হবে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি চলছে। টাকার প্রয়োজন হলে জামায়াতের কাছে আসার পরামর্শ দেন বক্তারা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares