Main Menu

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে নিয়াজ মোঃ খান বিটুর সদস্যপদ স্থগিত

[Web-Dorado_Zoom]

pressclub
গত ১১ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম। সভায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র লঙ্ঘন করে প্রেস ক্লাবের সুনাম ক্ষুন্ন করায় সদস্য নিয়াজ মোঃ খান বিটুর সদস্যপদ স্থগিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা ও প্রতিষ্ঠানের মর্যাদা সমুন্নত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য আশিকুল ইসলাম ও শাহজাহান সাজু।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares