Main Menu

খেলাধুলার মাধ্যমে যুব সমাজ নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়-মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

dsc_0235

গত শনিবার রাত ৮টায় পৌর ডিগ্রি কলেজ মাঠে আশরাফুল স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও বিশিষ্ট শ্রমিকনেতা হাজী জসিম উদ্দিন জমসেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবুল বাশার, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, বিশিষ্ট সমাজসেবক হাজী নিজাম উদ্দিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়। তাই আমাদের যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহী করে তুলতে হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares