Main Menu

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশীট দাখিলের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

[Web-Dorado_Zoom]

jubadol13516প্রেস বিজ্ঞপ্তি:: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজানো চার্জশীট দায়েরের প্রতিবাদে অদ্য বিকাল ০৫ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে পুলিশি বাধাকে উপেক্ষা করেও এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি প্রচন্ড বৃষ্টি ও পুলিশি বাধার মুখে পাওয়ার হাউজ রোড হইতে কালীবাড়ী মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের বিপ্লবী আহবায়ক আলহাজ্ব মোঃ মনির হোসেন।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বি.এন.পি’র সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি), বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বি.এন.পি’র সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী মোঃ মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বি.এন.পি’র সহ-সভাপতি এডঃ গোলাম সারোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক এ.বি.এম মুমিনুল হক, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আবু শামিম মোঃ আরিফ, শহর বি.এন.পি’র সাধারণ সম্পাদক মোঃ আজিম, মহিলা সম্পাদিকা শামীমা বাছির স্মৃতি, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা যুবদল সদস্য ও সদর উপজেলা যুবদলের আহবায়ক এডঃ আব্দুর রহিম গোলাপ, সদস্য সচিব বুলবুল আহমেদ মুছা, শহর যুবদল সদস্য সচিব এডঃ আরিফুল হক মাসুদ, জেলা য্বুদল সদস্য মোঃ শরিফ হোসেন, মোঃ হানিফ মিয়া, মোঃ শাহিনুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ আতিকুল হক জালাল, মোঃ কাউছার মিয়া। জেলা স্বেচ্ছা সেবক দল নেতা মোঃ দেলোয়ার হোসেন দিলিপ, জেলা যুবদল নেতা এডঃ মোঃ ইয়াছিন, ছাত্রদল নেতা আজহারুল হক দিদার, মাহমুদুর রহমান মান্না, সাদ্দাম হোসেন, মোঃ জিয়া, মোঃ মুক্তি মিয়া, মোঃ মনির মিয়া, মোঃ মাহফুজ ও আশরাফুল আলম কমল সহ প্রমুখ।

নেতৃবৃন্দ উক্ত পথ সভায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য জোর দাবী জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares