Main Menu

কুরবানীর পশুর হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

mayor79161বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে পৌরসভার ব্যবস্থাপনায় কুরবানীর পশুর হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোঃ শাহাবুদ্দিন, ট্রাফিক সার্জেন্ট মোঃ সারোয়ার হোসেন, পৌরসভার সচিব মোঃ ফারুক, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জিবন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু প্রমুখ।

সভায় আসন্ন ঈদু আযহা পুনিয়াউট বাইপাস সংলগ্ন কুরবানীর পশুর হাটটিই পৌরসভার একমাত্র হাট। এই হাটের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ একযোগে কাজ করবে। যাতে ক্রেতা ও বিক্রেতাদের কোন রকম সমস্যায় না পড়তে হয় সেদিকে পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রাখবে। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares