Main Menu

কাতারে নতুন বছরে,শিক্ষার্থীদের হাতে নতুন বই

[Web-Dorado_Zoom]

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ এম,এইচ,এম স্কুল এন্ড কলেজে ২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

(১ জানুয়ারি) সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে খুঁশির জোয়ারে ভাসে শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জসিম উদ্দীন সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ও শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন,বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ জানান।সম্প্রতি নিজস্ব স্কুল ভবন নির্মাণের পর প্রথম বোর্ড পরীক্ষায অংশ নেয় শিক্ষার্থীরা।আগামীতে বিদ্যালয়ে শিক্ষার মান আরো উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্রাস দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares